শিক্ষার্থীদের গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবমুখী শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আজ সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT)-এর সম্মানিত ডিরেক্টর মহোদয় ও শিক্ষক প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদল বিভাগের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর ড. শামীম আহমেদ দেওয়ান স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
আলোচনায় SIMT-এর শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাব ব্যবহার করে গবেষণা কার্যক্রম, ঢাবি ও SIMT-এর শিক্ষকদের যৌথ তত্ত্বাবধানে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এরই ধারাবাহিকতায়, এখন থেকে SIMT-এর শিক্ষার্থীদের *সফল গবেষণার সমাপান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক বিশেষ মূল্যায়ন পত্র প্রদান*করা হবে, যা তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এক অনন্য মাত্রা যোগ করবে।
আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য দক্ষ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানসম্মত শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষের সমন্বয়ে দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে SIMT প্রতিশ্রুতিবদ্ধ।



